1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপি মারপিট, জ্যাকসন হাইটস রণক্ষেত্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পক্ষে ও বিপক্ষে গত শনিবার দিনভর কর্মসূচি চলার সময় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দফায় দফায় হামলা, পাল্টা হামলা, ধাক্কা-ধাক্কি আর কিল-ঘুষির ঘটনা ঘটেছে। এদিন একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং আরেকদিকে বিএনপি, যুবদল, জাসাসের নেতা-কর্মীরা নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে পরস্পরবিরোধী স্লোগানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করেন।

তখনই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে উভয় পক্ষই পুলিশ বেষ্টনীর মধ্যে আক্রমণাত্মক স্লোগান দিতে থাকে। এর ফলে সন্ধ্যা সাড়ে ৮টা থেকে ১০টা নাগাদ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, বিকালে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের একদল কর্মী সেখানে হামলার চেষ্টা করে। এ সময় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি। এর ঘণ্টা দেড়েক পর ডাইভার্সিটি এলাকা থেকে শেখ হাসিনাকে নিউইয়র্কে ‘শুভেচ্ছা-স্বাগত’ স্লোগানে যুবলীগের একটি র‌্যালি ৭৩ স্ট্রিট দিয়ে ৩৭ এভিনিউর দিকে যাওয়ার সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতা-কর্মীরা শেখ হাসিনাকে প্রতিহত করার স্লোগান দেন। এরপর র‌্যালিটি এলাকা প্রকম্পিত করে ‘বিএনপি-জামায়াত প্রতিরোধে’র স্লোগান দিতে দিতে ৩৭ এভিনিউর কর্নারে যাওয়ার পরই রাস্তার অপর পাশে বিএনপির মানববন্ধনের সঙ্গে সংঘাত বেধে যায়। উভয় পক্ষের শত শত নেতা-কর্মী-সমর্থক প্রথমে উত্তপ্ত বাক্য-বিনিময়, এরপর ধাক্কা-ধাক্কি থেকে মারপিটে লিপ্ত হন।

যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ‘যেখানে রাজাকার-সেখানেই প্রতিরোধ’ স্লোগানে ঝাঁপিয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীদের ওপর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com