1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নিজেকে নির্দোষ দাবি করলেন ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সহ চারজন। এ সময় তারা নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। বৃহস্পতিবার বেলা ১টা ১০ থেকে বেলা ১টা ১৭ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যরা আদালতের কাঠগড়ায় দাঁড়ান। পরে আদালতের অনুমতি নিয়ে তারা বসেন পড়েন। এরপর ড. মুহাম্মদ ইউনূস সহ অন্য আসামিদের আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে আদালতের বেঞ্চ অফিসার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যরা নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তারা বাদির মামলা খারিজ করার জন্য আদালতে আবেদন করেন।

এর আগে বেলা ১২টায় শ্রম আদালত প্রাঙ্গণে আসেন ড. মুহাম্মদ ইউনূস। ১২টা ২২ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন তিনি। এদিন ড. মুহাম্মদ ইউনূস সহ এ মামলার চারজন আসামীর ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখা এবং সাফাই সাক্ষীর দিন ধার্য ছিল।

এর আগে গত ৬ই নভেম্বর এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন আদালত ৯ই নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ এ মামলার চারজন আসামীর ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার দিন ধার্য করেন।

ড. ইউনূস সহ চারজনের পক্ষে আদালতে এ মামলার শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

অপর দিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com