1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নিজেকে যোগ্য করেন; পদের পেছনে দৌড়াবেন না : নজরুল ইসলাম খান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

শুক্রবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়বাতাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ওই নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম বলেন, পদের পিছনে দৌঁড়াদৌড়ি করা খুবই অমর্যাদা ব্যাপার। আপনি যার কারণে তদবির করছে, উনি যে আপনাকে কতখানি ঘৃণা করছে তা আপনি টেরও পাচ্ছেন না।

সুতরাং এটা না করে বরং নিজেকে যোগ্য করেন। যাতে পদ আপনার পিছনে দৌড়ায়। আর পদ যদি আপনার পিছনে দৌড়ায় তাহলে আপনি মর্যাদা পাবেন ওই পদে গেলে। আর আপনি দৌড়ালে মর্যাদা পাবেন না।

শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে নজরুল ইসলাম আরও বলেন, যদি আপনারা টিকে না থাকেন তাহলে আমরা কেউ টিকে থাকবো না। কেউ বেঁচে থাকবো না।

আগের মতো শ্রমিক দল চাই- সভায় এক নেতার এই বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, আমাকে আরেকজন আবুল কাশেম চৌধুরী দেন, আমি আপনাদের আগের মতোই শ্রমিক দল দেবো। সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com