1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজ নির্বাচনী এলাকায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানবিক বাংলাদেশ গড়তে পল্লবী রূপনগরের নিজ নির্বাচনী এলাকার (ঢাকা- ১৬ আসন) দরিদ্র, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার বিকেলে পল্লবী ২ নং ওয়ার্ড ১২/সি ব্লকে এফ. এম.এস. স্যেসাল পরামর্শ কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কন্যা দায়গ্রস্ত পিতাদের আর্থিক সহায়তা, নারী স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে
বিধবা ও স্বামী হারাদের সেলাই মেশিন বিতরন এবং শারিরীক প্রতিবন্ধিদের হুইল চেয়ারও বিতরণ করেন আমিনুল হক।

আমিনুল হক বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করতে চায়। বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা সবসময় ভালো কাজ কে উৎসাহিত করি।

সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলেও এসময় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ এসময় তার সঙ্গে ছিলেন।

বাদআসর পল্লবীর ১২ নম্বর বাসস্ট্যান্ডের বিভিন্ন শপিং মল ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে তারেক রহমান ঘোষিত ৩১ দফার রুপরেখার বার্তা পৌঁছে দেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com