1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নিরাপদ সড়কের জন্য ঋণ দেবে বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিরাপদ সড়কের জন্য বিশ্বব্যাংক থেকে ৩৫৮ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে বাংলাদেশে। অনুমোদন হওয়া এই ঋণের সুদের হার এক দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শুন্য দশমিক ৭৫ শতাংশ।

আগামী ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। তবে প্রথম ৫ বছর কোনো অর্থ শোধ করতে হবে না।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্বব্যাংক থেকে জানানো হয়েছে, উচ্চ-ঝুঁকিপূর্ণ মহাসড়ক ও জেলা সড়কে দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের সংখ্যা কমাতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই নিরাপদ সড়ক প্রকল্প বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে সড়ক নিরাপত্তায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

নিরাপদ সড়কের পাইলট প্রকল্প হিসেবে দুটি জাতীয় মহাসড়ক এন-৪ (গাজীপুর-এলেঙ্গা) এবং এন-৬ (নাটোর থেকে নবাবগঞ্জ) নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে উন্নত প্রকৌশল নকশা, স্বাক্ষর এবং চিহ্নিতকরণ, পথচারীদের সুবিধা, সড়কের গতি, জরুরি সেবা ইত্যাদি বিষয়গুলো থাকবে। এই উদ্যোগগুলো সড়ক দুটিতে ৩০ শতাংশের বেশি সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সড়ক দুর্ঘটনা স্থায়ীভাবে প্রতিবন্ধী হওয়ার প্রধান কারণ এবং শিশু মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। সড়ক দুর্ঘটনা অসামঞ্জস্যপূর্ণভাবে দরিদ্র পরিবারগুলোকে প্রভাবিত করে। বাংলাদেশে সড়কের নিরাপত্তা উন্নত করা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং উন্নয়ন অগ্রাধিকার।’

এই প্রকল্প বাংলাদেশে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নত করতে এবং মানুষের জীবনের মর্মান্তিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি ব্যাপক কর্মসূচি তৈরি করতে সহায়তা করবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com