1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

“নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা হলেই কেবল সংলাপ” : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অবৈধ সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা হলেই কেবল সংলাপ  ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ফলপ্রসু হবে।বরাবরের মতো ঠাকুরগাঁও বড়মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ আদায়ের পরে  তিনি দলীয় নেতাকর্মী শুভ্যানুধ্যায়ী ও জন সাধারণের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় দেশবাসীকে নিজের ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ।
প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়ালের  নির্বাচনের পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে জমাট বাঁধা বিরোধ নিরসনে সংলাপের উদ্যোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার যদি সঠিক নির্বাচন দেয়ার ব্যার্থতার দায় স্বীকার করে নিজ পদ থেকে পদত্যাগ করে এ আহবান জানাতেন তাহলে তিনি নিজে সম্মানিত হতেন এবং সবার কাছে তার বক্তব্য গ্রহণযোগ্যাতা পেতো। কিন্তু তার নির্বাচন পরিচালনার ব্যার্থতায় দেশ ও জনসাধারণের ঘাড়ের উপর আবার যে আওয়ামী দুঃশাসন চাপিয়ে বসেছে এ অবস্থায় কার সাথে সংলাপ? বিএনপি কখনই দেশের কল্যাণের সার্থে সংলাপ সমঝোতার বিরুদ্ধে নয় উল্লেখ করে তিনি বলেন,বর্তমান অবৈধ সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা হলেই কেবল সংলাপ  ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ ফলপ্রসু হবে।
মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে বিএনপি গুজব ছড়াচ্ছে মিথ্যে বলছে ওবায়দুল কাদের সাহেবের এ উক্তি প্রসঙ্গে তিনি বলেন, এই অবৈধ জনধিকৃত সরকারের যে কোন প্রশ্নের উত্তর দিতে আমার রুচিতে বাঁধে। তাঁরা এখনও বুঝতে সক্ষম হননি, জন সাধারণ তাদেরকে ঘৃণা ও অবিশ্বাস করে। তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছোঁড়েন, যদি বিএনপি সেন্টমার্টিন প্রশ্নে গুজবই ছড়াবে তাহলে, টেকনাফ থেকে সেন্ট মার্টিনে সমস্ত জাহাজ চলাচল বন্ধ কেন! কেন সেনাবাহিনী ও বিজিবি প্রধান ঘন ঘন এ অঞ্চল সফর করছেন। কেন মিয়ানমারের ছোঁড়া গুলি এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। তিনি জানান,সঙ্গত কারণেই আমরা উদ্বীগ্ন।
এ সময় বিএনপি নেতা মির্জা ফয়সাল আমীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com