1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন, রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ আজ বৃহস্পতিবার সকালে বলেছেন, ‘জনগণ হতাশ, জনগণের দাবি মানতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন। রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য পূর্বে করা আওয়ামী লীগের হরতাল-আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি দলে থাকলে বক্তব্য একরম, বিরোধী দলে থাকলে বক্তব্য আরেক রকম। এটা ঠিক নয়।’

নির্বাচন কমিশন আইন নিয়ে তিনি বলেন, ‘আইনের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এমন আইন করতে হবে যাতে তা নিয়ে প্রশ্ন না উঠে। সার্চ কমিটি গঠনের নামে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সার্চ কমিটিতে কারা অতীতে সদস্য হয়েছিল তা কারও অজানা হয়। কমিটিতে জায়গা পেতে হলে একমাত্র যোগ্যতা- সরকারের অনুগত হতে হবে।’

বিএনপি ভোট চুরি করতে পারবে না জেনে সংসদে নাচ-গান শুরু করেছে- আইনমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংসদ সদস্য হারুন বলেন, ‘আপনি অগ্রজ, আমরা অনুজ। আমরা এখানে আপনার কাছ থেকে শিখবো। আপনি আইনের মানুষ, আইনের ভাষায় কথা বলবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com