1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নির্বাচনের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে।
শনিবার (১৬ মে) দুপুরে মুদাফফরগঞ্জ বাজার-এ স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ইতোমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, লাকসাম-মনোহরগঞ্জ এলাকার মানুষও পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।
তিনি আরও বলেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে। ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস ও আস্থার সঙ্গে বিএনপিকে নির্বাচিত করেছে এবং সরকার জনগণের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে।
উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিএনপির হাতকে আরও শক্তিশালী করুন। দেশের যেসব উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে, বিএনপি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, ইনশাল্লাহ।”
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com