1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে যা বললেন বেবী নাজনীন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। রোববার (১০ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান তিনি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিএনপি কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন এই শিল্পী।

এদিকে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বেবী নাজনীন। গুঞ্জন উঠেছে জাতীয় নির্বাচনে বিএনপির টিকিটে ভোটের লড়াইয়ে নামবেন এই সংগীতশিল্পী।

এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, দল চাইলে অবশ্যই নির্বাচন করব। মানুষের সেবা করার মতো আনন্দ তো আর কিছুতে নেই। দলের যেকোনো সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত।

এ ছাড়া নিজেকে বিএনপির কর্মী দাবি করে বেবী নাজনীন বলেন, আমি বিএনপির কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পথ চলি। এটাই আমার কাছে অনেক। বিএনপির দুঃসময়ে যেমন লড়াকু অবস্থায় রাজপথে ছিলাম, সুসময়েও আমাকে পাবেন। আমি কিছু পাওয়ার আশায় দলটিকে সমর্থন করি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে, একমাত্র বিএনপিই মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী। দল আমার জন্য যেটা নির্ধারণ করবে সেটাই মেনে নেব।

সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত শিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com