1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নির্বাচনে যার শক্তি বেশি, সেই সিল মারবে : কাজী ফিরোজ রশীদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নির্বাচনে যার শক্তি বেশি সেই সিল মারবে বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি।

সমকক্ষ সব দলের অংশগ্রহণে নির্বাচন সঠিক ও সুষ্ঠু হবে জানিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ইভিএম বা ব্যালটের নির্বাচনে যার শক্তি বেশি, সেই সিল মারবে। ভোটার ও এজেন্টের সামনে দিনেই সিল মারা হবে। আপনি কিছুই করতে পারবেন না।

তিনি বলেন, এসব কমিশন-টমিশন করে কিছু হবে? রাজনৈতিক দল না চাইলে কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুধু কমিশনের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়।

জাতীয় পার্টির এই নেতা বলেন, নির্বাচনের সময় যার ক্ষমতা ও লোক সংখ্যা বেশি তাকে কোনো কিছুতেই রোধ করা যায় না। জয়ের জন্য সবাই নির্বাচন করে। নির্বাচনে যদি সক্ষমতা নিয়ে না দাঁড়াতে পারে, প্রতিদ্বন্দ্বী যদি সমকক্ষ না হয়, ভোট হয় না।

ফিরোজ রশীদ বলেন, নির্বাচনে কেউ হারতে চায় না। এটা যুদ্ধক্ষেত্র, এখানে কোনো এথিক্স মানে না। যে যেভাবে পারে জিততে চায়।

তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারলে, নির্বাচন কমিশন ঢাকায় বসে কিছুই করতে পারবে না। তার ঘোষণাতে কিছু যায় আসে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com