1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নির্বাচন করতে ৯৪ বার মনোনয়নপত্র দাখিল, হাল ছাড়েননি তিনি!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাম তার হনসুরাম আম্বেদকরী। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগরা জেলার ফতেহপুর সিক্রি এলাকার। হনসুরাম ১৯৮৫ সালে জেলা প্রশাসনের আমিন পদ থেকে ইস্তফা দেন। কারণ তৎকালীন শাসক দল বিধানসভা নির্বাচনে ফতেহপুর সিক্রির আসন থেকে তাকে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় আসলে দেখা যায়, সেই প্রতিশ্রুতি তো শাসক দল মানেইনি, উল্টো তাকে নিয়ে হাসাহাসি করা হয়। বলা হয়, তিনি একটাও ভোট পাবেন না। সেই শুরু। তারপর থেকে মোট ৯৩ বার নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন হনসুরাম।

গত শুক্রবার নিজের জীবনের ৯৪তম মনোনয়নপত্র জমা দিলেন ৭৫ বছর বয়সি এই বৃদ্ধ। আগরা গ্রামীণ ও খেড়াগড় নির্বাচনী কেন্দ্র থেকে এবার দাঁড়াচ্ছেন তিনি।

পেশায় কৃষক হনসুরাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৯৮৫ সালের সেই ঘটনার পরেই তিনি সিদ্ধান্ত নেন, প্রতিবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত সমস্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর। ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন। তার পর থেকে আর ফিরে তাকাননি। তার বর্তমান লক্ষ্য, জীবনের ১০০তম নির্বাচন লড়ার। হার-জিত নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না হনসুরাম।
উল্লেখ্য, একবার ভারতের রাষ্ট্রপতি পদের জন্যও নিজের নাম জমার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তা অবশ্য শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

নাম নিয়ে প্রশ্ন করা হলে হনসুরাম জানান, তিনি বি আর আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করে চলেন জীবনে। ১৯৭৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত একনিষ্ঠভাবে ‘ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটিজ এমপ্লয়িজ ফেডারেশন’-এর কর্মী ছিলেন। এখনও ভোট-প্রার্থনা করতে পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি যান বলেই জানালেন ৭৫ বছরের হার না মানা প্রার্থী হনসুরাম। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com