1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নির্বাচন নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচনের মাধ্যমে ‘জনগণের সম্মতির ভিত্তিতে’ সরকার গঠিত হওয়ার কথা থাকলেও এবারের নির্বাচনে সেরকম হয়নি বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার।

নির্বাচনকে ঘিরে বিবিসি বাংলার সাথে এক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলছিলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সমস্যাগুলোর সমাধান হওয়ার কথা- জনগণের সম্মতির ভিত্তিতে একটা সরকার গঠিত হবে এবং তারা জনগণের কল্যাণে পরবর্তী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করবে- সেই সুযোগটা সৃষ্টি হলো না।’

তিনি আরো বলেন, ‘আবারো একটা বিতর্কিত নির্বাচন হলো, আবারো বহু ব্যক্তি তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলো।’

নির্বাচন কমিশন যদিও বলছে যে- ৪০ শতাংশ ভোট পড়েছে, এই দাবি নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।

তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে যা শুনেছি, গণমাধ্যমের প্রতিবেদনে যা দেখেছি- তাতে ২৮ শতাংশ ভোটও মনে হয় না মাঠের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ।’

তার মতে, নির্বাচন কমিশন তাদের কিছু কাজের জন্য নিজেদের ‘বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ’ করেছে। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com