1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মিষ্টির দোকানে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে। এসময় গাড়িতে থাকা ১২ জন যাত্রীসহ দোকানে ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা মালিকের মা ও ছেলে আহত হয়েছে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে। ঘটনাটি উপজেলার নতুন বাজার নামক স্থানে। বাস মালিক সমিতির প্রধান ষ্টাটার নিরাপদ অধিকারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হেনা ক্লাসিক ঢাকা মেট্রো চ-৮৬৩৫ বাস ৩২ জন যাত্রী নিয়ে কয়রা থেকে বরিশাল (রিজার্ভ) এর উদ্দেশ্যে যাচ্ছিল। পতিমধ্য গদাইপুর ইউনিয়নে নতুন বাজারে ঝুঁকিপূর্ণ বাঁক পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তন্ময় সুইট নামে দোকানে ঢুকে যায়। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্য ১২ জন ও দোকান মালিকের মা ও ছেলে গুরুতর আহত হয়। চালক ও হেলপার পালিয়ে যায়। দোকান মালিক কনেক অধিকারী জানান, তার দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয় বাস মালিক কর্তৃপক্ষ ও দোকান মালিকের মধ্যে একটি সমঝোতা হয়েছে।

খুলনা জেলা বাস মালিক সমিতির পাইকগাছা লাইন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফি জানান, ঘটনাস্থলে যেয়ে গড়িটি জব্দকরে থানা হেফাজতে রেখেছি। অনুৃরূপভাবে গত ১৯ এপ্রিল একই ঝুঁকিপূর্ণ বাঁকে ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোষ ডেয়ারীর সাটার ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে। ঐ সময় ট্রলির চালক সোলাইমান সরদার জানান, বাঁকে একটি ট্রাক চলে আসায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com