1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নেইমারের গোলে কষ্টের জয় ব্রাজিলের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগের ম্যাচেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছিল সেলেসাওরা। এক ম্যাচ পরেই জাপানের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরিয়েছে নেইমারের ব্রাজিল।

জাপানের জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একমাত্র গোলে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে দলটি। ম্যাচে মোট ২১টি আক্রমণ করেছিল ব্রাজিল। তারমধ্যে ৫টি ছিল গোলমুখে। জাপান ৭টি আক্রমণ করলেও কোনো শটই জাল বরাবর রাখতে পারেনি।

বৃষ্টির মধ্য দিয়ে এদিন দুই দলের খেলা শুরু হয়। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। তবে ভাগ্য সহায় ছিল না নেইমারের। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক টাচে গোলমুখে শট নেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে গোলবারে লেগে ফেরে বলটি।

এরপর নিয়মিত বিরতিতেই আক্রমণ করতে থাকে ব্রাজিলিয়ানরা। তবে জাপানের ডি বক্সের সামনে এসেই যেন খেই হারিয়ে ফেলতে থাকে দলটি। জাপানও নিজেদের ডিফেন্সে ব্রাজিলিয়ানরা আসতেই মৌমাছির চাকের মতো ঘিরে ধরছিল তাদের।

যার কারণে নেইমার-ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকাস পাকুইতারা সুবিধা করে উঠতে পারছিল না। এরমধ্যেও নেইমার দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল তবে জাপানের গোলরক্ষক এস গোন্ডার দারুণ সেইভে প্রথমার্ধে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে দারুণ খেলতে থাকে সেলেসাওরা। একের পর এক সুযোগ সৃষ্টি করতে থাকে দলটি। তবে কিছুতেই যেন পেরে উঠছিল না। অবশেষে ম্যাচের ৭৭ তম মিনিটে এসে জয়সূচক একমাত্র গোল আদায় করে নেয় ব্রাজিলিয়ানরা।

অবশ্য পেনাল্টি থেকে গোল করেন নেইমার। পেনাল্টি আদায় করে নেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ম্যাচের বাকি সময়ে জাপান চেষ্টা করলেও গোলমুখে কোনো শটই রাখতে পারেনি স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com