1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নেতানিয়াহুর বিজয়ের পর ঐক্যের আহ্বান ইসরাইলি প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পরাজিত হওয়ার পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ।

সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় লাপিদ ইসরাইলে গভীর বিভক্তির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি দৃশ্যত আরববিরোধী, এলজিবিটিকিউবিরোধী চরমপন্থী দল ‘রিলিজিয়াস জায়নিজম’কে লক্ষ্য করে এই মন্তব্য করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে এ দলটি তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে তারা নেতানিয়াহুর সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

গত সপ্তাহের জাতীয় নির্বাচনের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে লাপিদ বলেন, “আমাদের’ ও ‘তাদের’ বলে কিছু নেই, আছে কেবল আমাদের। এ দেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করে।”

তিনি বলেন, “নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ইসরাইলি আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে- এমন জুদাইজমে বিশ্বাস করে। তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে জুদাইজমকে বিশ্বাস করে না। সহিংসতাকে অনুমোদন করে, এমন জুদাইজমকে তারা কোনোভাবেই বিশ্বাস করে না।”

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি, রিলিজিয়াস জায়নিজম ও উগ্র ধর্মীয় কয়েকটি দল ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ৬৪টি আসন পেয়েছে। তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

আর বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত লাপিদের জোট মাত্র ৫১টি আসন পেয়েছে। তার সময়ে প্রথমবারের মতো কোনো আরব দল ইসরাইলি সরকারের অংশ হয়েছিল। সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com