1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নেতানিয়াহুর ব্ক্তব্যে বিস্মিত কাতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে কাতার। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমে নেতানিয়াহুর বক্তব্য হিসেবে একটি অডিও প্রচার করা হয়। এরপর বুধবার ক্ষোভ জানিয়েছে দেশটি। খবর দ্য গার্ডিয়ানের

ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের এক খবরে বলা হয়, হামাসকে অর্থায়নের জন্য কাতারকে দায়ী করেছেন নেতানিয়াহু। চলতি সপ্তাহে গাজায় হামাসের হাতে আটক থাকা ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে আলাপকালে কাতারকে দোষারোপ করেন তিনি।

জিম্মিদের পরিবারের উদ্দেশে নেতানিয়াহুর দেওয়া বক্তব্যটির অডিও প্রকাশ করেছে চ্যানেল টুয়েলভ। এতে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমাকে কখনো কাতারকে ধন্যবাদ দিতে শুনবেন না। তারা জাতিসংঘ কিংবা রেডক্রস থেকে আলাদা কিছু নয়। এমনকি তারা আরও বেশি সমস্যাপূর্ণ। তাদের প্রতি আমার কোনো টান নেই।

নভেম্বরে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার এক সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশগুলোর একটি কাতার। যুক্তরাষ্ট্র ও মিশরও এতে মধ্যস্থতা করেছিল। ওই চুক্তির আওতায় ১০৫ জন জিম্মি মুক্তি পেয়েছিলেন।

খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী যে ধরনের কথা বলেছেন বলে খবর প্রকাশ হয়েছে, তাতে তার দেশ ক্ষুব্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু যদি সত্যিই এ ধরনের কথা বলে থাকেন, তবে বলা যায় এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। এ ধরনের বক্তব্যের কারণে নিরীহ মানুষদের বাঁচানোর প্রচেষ্টা বিঘ্নিত হবে।

হামাসের হাতে আটক থাকা অন্য জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে নতুন করে আলোচনায়ও মধ্যস্থতা করছে কাতার। তবে আনসারি মনে করেন, নেতানিয়াহুর এ ধরনের বক্তব্য সে প্রচেষ্টাকেও ব্যাহত করবে।

কাতারের আল উদিদ বিমানঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদরদপ্তর অবস্থিত। চ্যানেল টুয়েলভে প্রকাশিত ওই অডিওতে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, কাতারের সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উপস্থিতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও তিনি হতাশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com