1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নেসকো ও আইএবি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

মোহাম্মদ তারেক : উন্মুক্ত নকশা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নেসকোর এমসিসি ভবনের ডিজাইন চূড়ান্তকরণ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (NESCO) পিএলসি এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (IAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেসকোর আওতাধীন সকল সাবস্টেশনকে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল ও মনিটরিং করার লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপনের জন্য একটি মেইন কন্ট্রোল সেন্টার (এমসিসি) ভবন নির্মাণ করা হবে। উন্মুক্ত নকশা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে উক্ত এমসিসি ভবনের ডিজাইন চূড়ান্তকরণ বিষয়ে নেসকো পিএলসি এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় আইএবি সেন্টার, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বাস্থইএর পক্ষ হতে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ, সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মোহাম্মদ আলী নকী, সহ সভাপতি, (আন্তর্জাতিক সম্পর্ক), স্থপতি খান মোঃ মাহফুজুল হক, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, কোষাধ্যক্ষ, স্থপতি মীর মোঃ নাইয়ান সাকিব, সম্পাদক (পেশা) মো: নাজমুল হক বুলবুল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার), স্থপতি মোঃ শফিউল আজম শামীম, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি), স্থপতি মোহাম্মদ জিয়াউল শরীফ এবং সম্পাদক (পরিবেশ ও নগরায়ন), স্থপতি সুজাউল ইসলাম খান উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নেসকো পিলসির পক্ষ হতে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি, সম্মানিত পরিচালক মুকতাদির আজিজ এবং মোহাম্মদ আবুল কালাম, পরিচালক জাকিউল ইসলাম, প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী (অ. দা.) শিরিন ইয়াসমিন এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ছবি ঃসংগ্রহ মুস্তাফিজুর রহমান মিন্টু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com