1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নৌকার এই জোয়ার ঠেকানোর শক্তি কারো নেই : ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বার এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নিবেন। নৌকার জোয়ারে সব ভেসে যাবে। নৌকার এই জোয়ার ঠেকানোর শক্তি কারো নেই। নির্বাচনি ট্রেন চলছে, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জয় লাভের মাধ্যমে এই ট্রেন থামবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও, মোহাম্মাদপুর মার্কেট, সুন্দলপুর মনির মার্কেট, বড়গোয়ালীতে এবং বারপাড়া ইউনিয়নের বারপাড়া, ইছাপুর, তিনচিটাতে পথসভা ও গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি দাউদকান্দি-তিতাস আজ পর্যন্ত ১৮টি ইউনিয়ন পথসভা, জনসংযোগ করছি, আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস আনন্দ, আমরা দেখেছি অনেক উদ্দীপনা, আপনারা পথসভা কে জনসভায় রূপান্তরিত করেছেন। প্রতিটি ইউনিয়নে আমার মা বোনেরা, তোমার ভাই ও ছেলেরা,আমার যুবক তরুণ পেশাজীবী ভাইয়েরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বাগত জানিয়ে আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা পথসভাকে জনসভা রুপ দিয়েছেন।

দাউদকান্দি-তিতাসের নৌকার মাঝি বলেন, আমি নির্বাচিত হলে দাউদকান্দি-তিতাসকে মাদক, সন্ত্রাস দূর করে শান্তির দাউদকান্দি-তিতাস গড়ে তুলবো। আমাদের মা বোনের ২৪ ঘন্টা যেন চলাফেরা করতে পারে সেই ভাবে নিরাপত্তা গড়ে তুলা হবে। দাউদকান্দি-তিতাসকে সারা বাংলাদেশে মডেল করে গড়ে তুলবো। এসময় গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা-১ আসনের নৌকা প্রার্থীর প্রধান সমন্নয়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com