1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নৌকার টিকিট পেয়ে সাবেক এমপির কবরে ফুল দিলেন ডা. প্রাণ গোপাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিজ নির্বাচনী এলাকায় আসেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে প্রথমেই ছুটে যান সদ্য প্রয়াত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর পারিবারিক কবরস্থানে। সেখানে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত সাংসদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি।

পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে সৌজন্য স্বাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন। এ সময় অধ্যাপক প্রাণ গোপাল দত্তের সমর্থিত নেতা-কর্মীদের আনন্দ মিছিল করতে দেখা যায়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো কুমিল্লা-৭ আসনের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com