1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নৌকা নেই, নববধূকে কাঁধে নিয়ে নদী পার হলেন স্বামী!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিয়ে করে নতুন বউকে নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন স্বামী। পথে পাহাড়ি নদীর খরস্রোতে নৌকা টানা অসম্ভব হয়ে পড়ে। মাঝি নৌকা চালাতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে কাঁধে নিয়েই নদী পারের সিদ্ধান্ত নেন যুবক।

গত মঙ্গলবার ভারতের বিহার রাজ্যে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার রাজ্যের কিষাণগঞ্জের বাসিন্দা শিবকুমার ও নেপাল সীমান্তের সিংহীমারি গ্রামের মেয়ে সুনীতার বিয়ে হয়।

পরদিন মঙ্গলবার নৌকায় করে নববধূকে নিয়ে বাড়ির পথে রওনা হলে ওই এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে গ্রামের ওপর দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর স্রোত বেড়ে যায়।

শিবকুমার ঘাটে পৌঁছলে মাঝি খরস্রোতে নৌকা টানতে অস্বীকৃতি জানান। শিবকুমার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, স্ত্রীকে কাঁধে নিয়েই নদী পার হবেন।

এরপর স্ত্রীকে কাঁধে তুলে স্রোত ভেঙে এগোতে থাকেন শিবকুমার। এক সময় তারা গিয়ে ওঠেন বাড়ির কাছে।

শিবকুমার বলেন, ‘নদীর গতিপ্রকৃতি ভালো না। কখন কী হবে, কেউ জানে না।’ বিপদ হতে পারত জেনেও স্ত্রীকে কাঁধে নিয়ে পার হলেন কেন? প্রশ্ন করা হলে হেসে উঠেন নতুন বর। তখন বরযাত্রীরা বলে ওঠেন, ‘ছেলে তো বিয়ের পর প্রথমদিনই বাজিমাত করে দিলো’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com