1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

নয়াপল্টন থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করলো সিআইডি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই আলামতগুলো এখন ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানিয়েছেন ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার সকাল পৌণে ১০টায় দিকে রাজধানীর নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন সিআইডির সদস্যরা। সেখানে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে রাখা স্থানে প্রায় দুই ঘণ্টা ধরে আলামত সংগ্রহ করেন তারা।

গতকাল শনিবার রাত ১১টা দিকে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ক্রাইম সিন লেখা ফিতা টানিয়ে দেয় সিআইডি। ফিতায় লেখা রয়েছে, ডু নট ক্রস।

আজ সকালে সিআইডির সদস্যরা এসে বিস্ফোরিত ককটেলের পুড়ে যাওয়া টেপ, বারুদ, সালফাইট, হেক্সোক্লোরাইড এবং লিথিয়ামের ভস্ম তাদের নির্দিষ্ট প্যাকেটে তুলে নেন। এছাড়া প্রয়োজনীয় নোটগুলো টুকে নেন সিআইডির ফরেনসিক ইউনিটের সদস্যরা।

আলামত সংগ্রহের পর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা এখান থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এগুলো এখন ল্যাবরেটরিতে পাঠানো হবে। কেমিক্যাল ল্যাব থেকে রিপোর্ট করবে এখানে কী ধরনের এক্সপ্লোশনের উপাদান ও বিস্ফোরক আছে- তা জানা যাবে।

কতোদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে- জানতে চাইলে তিনি বলেন, এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে যাবে। তাই আমরা সময় বলতে পারবো না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com