1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পঞ্চাশ বছর আগে শুরু হওয়া খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় যশোরের শার্শায় উলশী-যদুনাথপুর খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কর্মসূচির সূচনা করেন।
এই খালটি প্রথম খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। সে সময় এটি দেশের প্রথম গণভিত্তিক খাল খনন উদ্যোগ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছিল এবং ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর খালপাড়ে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। এর আগে তিনি পুনঃখনন প্রকল্পের ফলক উন্মোচন করেন, যেখানে উল্লেখ করা হয়েছে—উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ২৭ এপ্রিল ২০২৬।
প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ উলশী-যদুনাথপুর খালটি উলশী এলাকা থেকে যদুনাথপুর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খালটি পুনঃখনন করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে বেতনা নদী পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের সময় জিয়াউর রহমান ছিলেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক। সেই সময় উলশী-যদুনাথপুর খাল প্রকল্পকে কেন্দ্র করে একটি সামাজিক আন্দোলনের সূচনা হয়েছিল, যা গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমানে পুরনো ফলকের পাশেই নতুন ফলক স্থাপন করা হয়েছে, যেখানে বাবা ও ছেলের নাম পাশাপাশি স্থান পেয়েছে—যা স্থানীয়দের কাছে ইতিহাসের এক প্রতীকী ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com