1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পানি সংকট ও দুর্যোগ মোকাবিলায় বিএনপি সরকার পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্প হাতে নেবে।
বুধবার (২০ মে) বিকেলে টঙ্গী সাতাইশ এলাকায় আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, সরকার ইতোমধ্যে খাল খনন কর্মসূচি শুরু করেছে, কারণ এর সঙ্গে কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা সরাসরি জড়িত। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে দেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে যাচ্ছে। বিশেষ করে ফারাক্কা বাঁধ নির্মাণ এর প্রভাবে দক্ষিণাঞ্চলে নোনা পানির প্রবেশ বাড়ছে, যা সুন্দরবন, কৃষিজমি ও জনপদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের লক্ষ্যে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। একইসঙ্গে তিস্তা নদীতেও ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, “দুর্যোগ থামানো সম্ভব নয়, তবে সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব।”
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী টঙ্গীর নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পরে তিনি তালগাছ রোপণ ও একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com