1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পদ্মা সেতুর টোল কমানোর দাবি জাতীয় কমিটির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপারের জন্য সরকার ঘোষিত টোলের পরিমাণ কমানোর আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

আজ মঙ্গলবার (১৭ মে) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে সরকারের প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলা হয়, সমগ্র বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ, সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপে নির্মিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের প্রহর গুণছে, তখন সেতু পারাপারে নির্ধারিত অস্বাভাবিক টোল হার জাতিকে হতাশ করেছে। সাধারণ জনগণের আর্থিক সঙ্গতির কথা বিবেচনায় নিয়ে টোল হার নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় বিবৃতিতে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ‘নির্ধারিত টোল হারকে অসহনীয়’ উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িসহ যাত্রী এবং পণ্যবাহী সব ধরনের যানবাহনের মাত্রাতিরিক্ত টোল সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় অনেক বাড়িয়ে দেবে। সেতু বিভাগের এই সিদ্ধান্তের কারণে জনগণের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠবে।

নদ-নদী, নৌ যোগাযোগ, গণপরিবহন, পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উচ্চহারের এই টোল পদ্মা সেতু ব্যবহারকারী যাত্রীদের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে পরিবহন ব্যয়বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে; যার খেসারত দিতে হবে সারা দেশের সব শ্রেণির মানুষকে। আগামী মাসে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগেই টোলের পরিমাণ সহনীয় মাত্রায় নির্ধারণ করে সরকার সংশোধিত গেজেট প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com