1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নবনির্মিত পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এমনই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে পদ্মা সেতু কারো একক সম্পত্তি না। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরী হয়েছে।

পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে মাওয়া পাড়ে এবং ফরিদপুর প্রান্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, যমুনা সেতুর কাজও করেছে বিএনপি। তবে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় বসেই সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। একজনের নামেই সকল ব্যানার, ফেস্টুতু ও মূর্তি তৈরী হয়ে যায়। তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিলো। বিএনপির অবদান তারা কখনই স্বীকার করে না।

সীতাকুণ্ড অগ্নিকান্ডের দায় সম্পূর্ণ সরকারের জানিয়ে মির্জা ফখরুল বলেন, চট্রগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকান্ডের ঘটনা একটি ভায়াবহ ঘটনা। এই বিষয়ে আমরা শোক জানিয়েছি এবং আমরা অনেক ক্ষুদ্ধ।

একটি কন্টেইনার পোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন। কিন্তু সেখানে তা ছিলো না। এই দুর্ঘটনা সম্পূর্ণ সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। সূত্র ; বাংলাদেশ জার্নাল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com