1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পরিবেশের  বিপর্যয় ঠেকাতে না পারলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবনা__ মতিন সৈকত এআইপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।। আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার (১জুন) বিকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুরে বাংলাদেশ পরিবেশ স্কুলের উদ্যোগে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পরট্যান্ট পারসন (এআইপি) পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত।
তিনি বলেন ‘পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে তারুণ্যের উদ্দাম শক্তিকে কাজে লাগাতে হবে। দেশের খাল-বিল,নদী নালা জলাশয় অক্ষুণ্ণ রাখতে হবে। ময়লা আবর্জনা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করে সিটিজেন ফার্টিলাইজার বা নাগরিক সার রুপান্তর করে কৃষি জমিতে হস্তান্তর করলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মাটির উর্বরতা বাড়বে। মাটি পানি বাতাস দূষণ মুক্ত থাকবে। নগর যেন নরকে পরিণত না হয়। পরিবেশের  বিপর্যয় ঠেকাতে না পারলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবনা।’  মানববন্ধনের আগে সিসিডিএ সমৃদ্ধি কর্মসূচির আওতায় দুই ব্যাচে পঞ্চাশ জন উদ্যোক্তাকে নিয়ে  দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
এতে কিশোর তরুণ যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়। বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির উপজেলা  সমন্বয়কারী সঞ্জয় সাহা, উপজেলা সহকারী সমন্বয়কারী  বিবেক দাস, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষক মোঃ  আবু মুছা, সিসিডিএ শাখা ব্যবস্থাপক মোঃ হাসান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com