1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পর্যটকবাহী গাড়িতে গুলির ঘটনায় ২৩ জনের নামে মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রাঙ্গামাটির রাজস্থলী থানার গাইদ্যা ইউনিয়নের য়চিং খই (৩৩) নামে এক ব্যক্তি বান্দরবান সদর থানায় এসে এ মামলা করেন।

মামলায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বান্দরবান সদরের মধ্যমপাড়ার বাসিন্দা কেএসমং মার্মাকে (৬০) প্রধান আসামি করা হয়েছে। মামলায় রাঙ্গামাটির রাজস্থলী থানার কিনাধন তংচঙ্গ্যার ছেলে গর্জন ত্রিপুরাকে ২ নম্বর আসামি, রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার মংনুচিং মারমাকে (৫০) ৩ নম্বর আসামিসহ বান্দরবান সদর, রোয়াংছড়ি, রাজবিলা এবং রাঙ্গামাটির মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী য়চিং খই বলেন, গত ১৭ সেপ্টেম্বর আমরা একটি পর্যটক দল বান্দরবানের রুমা উপজেলায় ঘুরতে যাই। ১৮ সেপ্টেম্বর ভ্রমণ শেষে আমরা বান্দরবান থেকে রাজস্থলী ফেরার পথে বান্দরবানের ২ নম্বর কুহালং ইউনিয়য়ের গলাচিপা এলাকায় পৌঁছালে আসামিরা আমাদের গতিরোধ করে। তারা হত্যার উদ্দেশ্যে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ ঘটনায় আমাদের জিপ গাড়ির চাকা ফুটো হয়ে যায় এবং গাড়িতে থাকা ছয়জন পর্যটক গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধদের বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিতে গাড়ির বিভিন্ন অংশ ভেঙে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, পর্যটকদের গাড়িতে গুলির ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে কার্যক্রম শুরু হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com