1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার খবরে বাড়ছে উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। শনিবার (২৩ মে) এক ঘোষণায় সংস্থাটি জানায়, তেহরান ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সব ধরনের বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে রাজধানী তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ দেশের মাত্র আটটি বিমানবন্দর সীমিত পরিসরে চালু রয়েছে। এসব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুধুমাত্র দিনের আলোতে, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
এছাড়া প্রতিটি ফ্লাইট পরিচালনার আগে বিমান সংস্থাগুলোকে বেসামরিক বিমান চলাচল সংস্থার কাছ থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার (২২ মে) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বনির্ধারিত সাপ্তাহিক কর্মসূচিতে পরিবর্তন এনে ওয়াশিংটনে অবস্থান করছেন। তার এই সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com