1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : আজ বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবসে চট্টগ্রাম মহানগরের আওতাধীন পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান আজ ২৮ মার্চ নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর জামান হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু।

বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল আর দক্ষিণজেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জাসাসের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ।

আজকের পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক, স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরসহ উত্তরজেলা ও দক্ষিণজেলা জাসাসের কর্মীদের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা জাসাসের সভাপতি-সাধারন সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক জামিল, মইন, খন্দকার সাইফুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ অনেক বছর পর আমরা এভাবে নির্ভয়ে এতোবড় মিলনমেলা সংগঠিত করতে পেরেছি, যাদের অবদানে তাদের অন্যতম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরাম যিনি শহীদ হয়েছিলেন এই মুরাদপুরেই। আজকের এইদিনে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন বিসর্জন দেওয়া সকল শহীদ এবং জুলাই বিপ্লবে আহত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্ব সশ্রদ্ধ সালাম ও দোয়া রইলো। বাংলাদেশ জাতীয়তাবাদীদল সবসময়ই বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকায় থাকবে। পাঁচলাইশ থানার নবগঠিত জাসাস কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশ গঠনের ৩১ দফাকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠান শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করে প্রায় দুশোর মতো নেতাকর্মী একত্রে ভাতৃত্বের বন্ধনে ইফতার সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com