1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতবিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে দেশটি বিশ্বের মানচিত্রে টিকে থাকবে কিনা, সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে— এমন কড়া বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টার-এ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে আবারও ‘অপারেশন সিন্দুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে জবাব দেবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “সন্ত্রাসীদের আশ্রয় ও ভারতবিরোধী কার্যক্রম চালিয়ে গেলে তারা বিশ্বের মানচিত্রে ভূগোলের অংশ হিসেবে থাকবে, নাকি শুধু ইতিহাসের পাতায় স্থান পাবে— সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে।”
তার এই বক্তব্য এমন এক সময় এলো, যখন সম্প্রতি ভারত ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী পালন করেছে।
গত বছরের ৭ মে পহেলগাম হামলার জেরে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় অভিযান চালায়। ভারতীয় সামরিক বাহিনীর ওই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিন্দুর’।
এরপর পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করে। পরে ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।
সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com