1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে জ্যোতিরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে দলটির বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে লাল-সবুজের মেয়েরা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

২০ রানের এই জয়ে ২-০ তে এগিয়ে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করলো জ্যোতির দল।
এদিন আগে ব্যাট করে টাইগ্রেসরা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১২০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংস থেমেছে বরাবর ১০০ রানে। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন বিসমাহ মারুফ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও রাবেয়া খান।

বাংলাদেশের লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান। দলীয় মাত্র ৩ রানেই ওপেনার নাতালিয়া পারভেজকে বোল্ড করে দেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার।

এরপর ব্যক্তিগত ৯ রানে ওপেনারি সিদরা আমিন ক্যাচ দিয়ে ফেরেন রাবেয়া খানের ঘূর্ণিতে। পরে মুনিবা আলী ও অধিনায়ক নিদা দারও অল্প সময়ের ব্যবধানেই ফিরে যান।

নিদাকে বোল্ড করেন রাবেয়া এবং মুনিবা পড়েছেন সোবহানা মোস্তারীর রান আউটের ফাঁদে। তবে একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন পাকিস্তানের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার বিসমাহ।

কিন্তু সতীর্থদের যাওয়া-আসা দেখে টিকতে পারেননি তিনিও। ফাহিমা খাতুনের বলে বিসমাহ ৩০ রানে উইকেটরক্ষক জ্যোতির হাতে ক্যাচ দিয়ে বসেন। শেষদিকে ইরাম জাভেদ ও উম্মে হানি কিছুক্ষণ চেষ্টা করলেও হার এড়াতে পারেনি সফরকারীরা। ইরাম ১৫ এবং উম্মে হানি করেছেন ১৪ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। এছাড়া মারুফা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com