1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

পাঞ্জাব প্রদেশের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এএফপিকে হামলার বিষয়ে জানিয়েছেন। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।’

বিস্ফোরণের ফলে আহত, রক্তাক্তদের সড়কে পড়ে থাকার ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

আইনশৃঙ্খলা বাহিনীর ইতোমধ্যে দেশটির বড় শহরগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ফলে বৃহস্পতিবার পাকিস্তানের অনেক শহরের বাসিন্দারা মোবাইল ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না। যেসব সড়কে আশুরার মিছিল অনুষ্ঠিত হয় সেগুলোও আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইসলামের খিলাফত নিয়ে দ্বন্দ্বের জেরে ৬৮০ খ্রিস্টাব্দে আরবি মহররম মাসে ইরাকের কারবালা প্রান্তরে খিলাফত দাবিদার ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল মহানবীর দৌহিত্র ইমাম হোসেন (রঃ) নেতৃত্বাধীন বাহিনীর। যুদ্ধে নির্মমভাবে নিহত হন ইমাম হোসেন (রঃ)। মহররমের ১০ তারিখ বা আশুরার দিন নিহত হয়েছিলেন ইমাম হোসেন (রঃ)।

৬৪০ খ্রিস্টাব্দে মহানবীর ইন্তেকালের পর খিলাফত প্রশ্নেই আরবের মুসলিম সমাজে বিভেদ দেখা দেয় এবং মহানবীর চাচাত ভাই ও ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রঃ)-এর অনুসারী ও সমর্থকরা নিজেদের ‘শিয়াত-ই-আলী’ বা আলীগোষ্ঠী হিসেবে উল্লেখ করে পৃথক হন; সেই থেকে ইসলামে সুন্নি ও শিয়া- দুই প্রধান গোত্রের উদ্ভব।

আশুরার দিনটি সুন্নি মুসলিমদের কাছেও পবিত্র দিন হিসেবে বিবেচিত, কিন্তু শিয়া মুসলিমরা অনেক ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দিনটি পালন করেন। এ উপলক্ষে ইমাম হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে মিছিল করা শিয়া সংস্কৃতির অপরিহার্য অংশ।

পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম। হাজার বছর ধরে উপমহাদেশে সুন্নি ও শিয়া মুসলিমরা মিলে মিশে থাকলেও গত প্রায় দু’দশক ধরে পাকিস্তানে বিভিন্ন সময়ে হামলার শিকার হচ্ছেন শিয়ারা।

শিয়াদের প্রতি পাকিস্তানের কট্টরপন্থি সুন্নি মুসলিম সংগঠন ও নেতাদের অসহিষ্ণু মনোভাব থেকেই এই হামলাসমূহ হচ্ছে বলে জানিয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com