1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পাটুরিয়ায় ফেরি ডুবি, জীবিত উদ্ধার ৬ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাতটি ছোটো ট্রাক ও দুইটি বড় ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি জানান, ঘন কুয়াশার কারণে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।

এদিকে, ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন। দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এতে সন্ধ্যা থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বেড়ে যায়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ১টা ৩০ মিনিটের দিকে এ নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে এ নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১ট ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com