1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পার্কে ঘুরতে আসা নারীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বরগুনার তালতলীতে ইকোপার্কে গণধর্ষণ মামলার প্রধান আসামি সোহাগ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ রোববার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি জানান, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান গ্রেপ্তার সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোহাগ পটুয়াখালীর মহিপুরের লতাচাপলী গ্রামের আলী আহম্মদ হাওলাদারের ছেলে।

ওসি কাজী সাখাওয়াত হোসেন বলেন, তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে আসা এক নারী পর্যটককে গণধর্ষণের মামলার প্রধান আসামি সোহাগ হরিণবাড়িয়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে সোহাগকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩১ মার্চ বিকেলে দুলাভাইয়ের সঙ্গে টেংরাগিরি ইকোপার্কে ঘুরতে যান এক নারী। পরে মোটরসাইকেলের ড্রাইভারের কাছে ওই নারীকে রেখে পানি আনতে দোকানে যান দুলাভাই। এই সুযোগে মোটরসাইকেল ড্রাইভারকে গাছের সঙ্গে বেঁধে চার বখাটে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় তাকে ইর্কোপার্কে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন তার দুলাভাই। এ ঘটনায় ওই বছরের ১ এপ্রিল ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com