1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রংপুরে সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।’

বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের ‘মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে’ বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া জুলাই-অগাস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদেরও আইনের আওতায় আনবো।’

মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে কমিটি তৈরি করছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com