1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে। তিনি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের পালিয়ে যাওয়া চেষ্টা করছিলেন।

বুধবার বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

তিনি বলেন, আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার চেষ্টা করছিলেন। এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল। খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে অর্থাৎ গত ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করেন তিনি। এসময় তিনি নিজেও আহত হন, পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়েই দেশ থেকে পালানোর চেষ্টা করেন আজিজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com