1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পাসপোর্ট অধিদপ্তরে নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নবযোগদানকৃত ২০ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। ঘুস ও দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। উপদেষ্টা এসময় পোস্টিংয়ের জন্য দৌড়ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতে কর্মকর্তাদের অনুরোধ করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয়- এ দুর্নাম দূর করতে হবে। মানুষ যাতে সঠিকভাবে সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং, নামের সাথে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান চৌধুরী এনডিসি এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com