1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পিটার হাসকে নৈশভোজ করানো বিএনপিপন্থী ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপিপন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) রাত ৩টার সময় তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, সৈয়দ আলতাফ হোসেন ২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় আসামি ছিলেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে আলতাফ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম।

উল্লেখ্য, সৈয়দ আলতাফ হোসেন প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান। গত ২৫ অক্টোবর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সম্মানে তার গুলশানের সভবনে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এতে মার্কিন রাষ্ট্রদূতসহ আওয়ামী লীগের এক মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা অংশ নেন।

নৈশভোজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, দলটির নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান ও বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ।

এ ছাড়া সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি ফিজারল্ডসহ আরও অনেকে নৈশভোজে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com