1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পুলিশকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরল কিংস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুর্দান্ত আক্রমাণত্মক খেলে ময়মনসিংহে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই ম্যাচে নিজেদের রক্ষণ সামলাতেই বেশিরভাগ সময় ব্যয় করতে হয়েছে পুলিশকে।

শেষ ম্যাচে কিংস অ্যারেনায় মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস।

এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কিংস। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুলিশের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় কিংসরা। গোল করেছেন মিগেল ফিগেইরা, রাকিব হোসেন এবং আসরর গফুরভ।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই মিগেল ফিগেইরা গোলে এগিয়ে যায় কিংস। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব হোসেন। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান আসরর গফুরভ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে। তবে আর কোনো গোলের দেখা পায়নি কিংসরা। অন্যদিকে গোলের সুযোগ তৈরির চেয়ে নিজেদর রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে পুলিশ এফসিকে।

ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আসরর গফুরভ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com