1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার তাকে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সেরকমই ইঙ্গিত দেয়।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ না দেয়া মানে তাকে হত্যা করতে চায় সরকার। বিদেশে গিয়ে যাতে চিকিৎসা করে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না সরকার।

এসময় বিএনপি মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।

ফখরুল বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির সক্রিয় নেতাদের গ্রেপ্তার ও মামলা দিয়ে একতরফা নির্বাচনের চেষ্টা করছে সরকার। এ গ্রেপ্তারের তীব্র নিন্দা ও গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি ডিবি এখন অধিক তৎপর। পুরোনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে বিরোধী আন্দোলন দমন ও বাইরে যারা আছে তাদের ভিত সন্ত্রস্ত্র করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com