1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতা মোস্তফা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম ওরফে পারভেজকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মোস্তফাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, আটককৃত গোলাম মোস্তফা (৫৩) জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগরের (উত্তর) যুগ্ম আহবায়ক এবং  সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক।

আজ শুক্রবার র‌্যাব-৪ -এর সিনিয়র এএসপি (মিডিয়া) জিয়াউর  রহমান চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি জানান, ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পল্টন এলাকার কালভার্ট রোডের পূর্বপ্রান্তে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন। ওই দিন দুপুর ৩ টার  দিকে কতিপয় দুষ্কৃতকারী আকস্মিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা  চালায়। ওই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। সে সময় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল ইসলাম আত্মরক্ষার্থে ডিআর টাওয়ারে প্রবেশ করার চেষ্টা করলে কয়েকজন দুস্কৃতিকারী তাকে রাস্তার ওপর ফেলে এলোপাতাড়ি ইট, লাঠি ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নৃশংসভাবে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মোস্তফা গত ২৮ অক্টোবর পল্টন এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম হত্যাকান্ডে ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি জড়িত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com