1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পূজা মণ্ডপের গেইট ভাংচুরের সময় হিন্দু যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ। ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৃত মধুচন্দ্র দের ছেলে।

এ ঘটনায় ওই যুবককে আটক করতে সক্ষম হওয়ায় এএসআই মানিককে এক হাজার টাকা পুরস্কার প্রদান করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে এএসআই মানিক ডিউটিরত ছিলেন। এ সময় ওই যুবক ভোলা পৌর ১নং ওয়ার্ড আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরের পূজা মণ্ডপ থেকে প্রায় ২শ গজ দূরের গেট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটাওয়ারী।

তবে ওই যুবকের পরিবারের দাবি, অভিযুক্ত শিমুল চন্দ্র দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন রোগী। ভারসাম্যহীন হওয়ায় পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তার মুক্তির দাবি জানায় তার পরিবার। তবে পরিবারের কাছে মানসিক ভারসাম্যহীনের কোনো ধরনের প্রমাণাদি চেয়েও পায়নি পুলিশ।

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক গণমাধ্যমকে জানান, ভোলার সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সকল ধরনের উৎসব নিরাপত্তায় তৎপর রয়েছে জেলা পুলিশ। বুধবার (৯ই অক্টোবর) সকালের দিকে পূজা মণ্ডপে কোনো স্বেচ্ছাসেবী ও মণ্ডপের দায়িত্বশীলরা না থাকার পরেও পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করায় শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরের গেট ভাঙচুরের সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

পূজা উৎযাপন পরিষদ ভোলা সদর উপজেলার সভাপতি মনোষ ঘোষ শান্ত জানান, আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী মাতার মন্দির দুর্গা পূজা মণ্ডপের গেট ভাঙচুরের সময় ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হওয়ায় ও ভোলা সদর উপজেলার সকল পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোলা সদর উপজেলার সকল পূজা মণ্ডপের তথ্য নিয়ে দেখেছি, পূর্বের চেয়েও মণ্ডপে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com