1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পোশাক কারখানার নিরাপত্তায়য় বিজিবি মোতায়েন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

ঢাকা ও আশপাশের পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো খুদেবার্তায় এই তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়েছে, পোশাক কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওইসব এলাকায় বিজিবি মোতায়েন থাকবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার গার্মেন্টসগুলোর নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক সংঠনগুলো ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছেন।

দাবি আদায়ে গত কয়েকদিন ধরে গাজীপুর, মিরপুর, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছে। হাজার হাজার শ্রমিক সড়কে নেমে এসে যানবাহন ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়াসহ রাজধানীতে যান চলাচলেও বিঘ্নিত হচ্ছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পুলিশের সঙ্গেও শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ-শ্রমিক সংঘর্ষে একজন গামের্ন্টসকমী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অচলাবস্থার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতে শ্রম ও কমর্সংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও শ্রমিকরা তা শুনছেন না। দাবি আদায় অনড় শ্রমিকরা আজও সড়কে নেমেছেন। সকালে মিরপুর ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে। এমন অবস্থায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com