1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

পোশাক কারখানায় আগুন, সংঘর্ষ, শ্রমিক নিহত, নৈরাজ্য সৃষ্টির প্রয়াস দুর্ভাগ্যজনকঃ বেগম রওশন এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

 

বেতন বৃদ্ধির দাবিতে গতকাল গাজীপুর ও সাভারে পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, পুলিশ বক্স, পিকআপ ও কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের অর্থনীতির উপর যেন কোনো সংকট না হয়, সেদিকে দৃষ্টি রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

বিরোধী দলীয় নেতা বলেন, আমি লক্ষ্য করছি আমাদের মূল রপ্তানি খাত পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টির অপপ্রয়াস চলছে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক অশনিসংকেত।

তিনি শ্রমিক অসন্তোষে নিহত দু’জন শ্রমিক ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আগামী ওয়েজ বোর্ডের মাধ্যমে শ্রমিকদের যুক্তিসংগত বেতন কাঠামো নির্ধারণ করা পর্যন্ত শ্রমিকরা যেন কোন উষ্কানিতে বিভ্রান্ত না হন। এবং তিনি শ্রমিকদের শান্ত থাকার আহবান জানান।

বর্তমান বাজারদর বিবেচনায় শ্রমিকদের স্বার্থ রক্ষা করে সরকার
যেন মজুরি নির্ধারণ করেন এ ব্যাপারে সরকারের প্রতি জোর দাবি জানান বিরোধী দলীয় নেতা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com