1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এবং লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিসের স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬)।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টা ২৪ মিনিটে ফ্লাইটটি প্যারিসের উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ম্যাক্রোঁ।

সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার দেন। এসময় তিনি গার্ড পরিদর্শন করেন। পরে শেখ হাসিনা ও ইমানুয়েল ম্যাক্রোঁ একান্ত আলাপে বসেন এবং উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে শেখ হাসিনা এলিসি প্রাসাদে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। এসময় তিনি প্রাসাদে রিপাবলিকান গার্ডের গার্ড অব অনার পরিদর্শন করেন। এরপর ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে যান শেখ হাসিনা। এসময় দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

গত ৩ নভেম্বর ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ শীর্ষক রোড শো উদ্বোধন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, এদিন লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের উদ্দেশে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিমানবন্দরের উদ্দেশে বাসস্থান ছাড়ার আগে প্রধানমন্ত্রী প্রবাসী ও দলীয় নেতা-কর্মীদের জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সবার সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com