1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রকল্প কাজ নিয়মিত তদারকি, সমন্বয় সাধন ও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে : ভূমি সিনিয়র সচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, প্রকল্প কাজ নিয়মিত তদারকি, সমন্বয় সাধন ও নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে। ডিজিটাল জরিপ কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক হতে হবে।

তিনি আজ ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থার চলমান প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬টি প্রকল্পের অনুকূলে ৭০৯.২৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চলতি অর্থ বছরে প্রায় ২৮ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্পসমূহ হচ্ছে- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, ডিজিটাল জরিপের সক্ষমতা বৃদ্ধিকরণ , জাতীয় ডিজিটাল ভূমি জোনিং, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ এবং চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প। এছাড়া অটোমেটেড ভূমি প্রশাসন ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) কর্মসূচিটি মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরে ৪০৮.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়। ব্যয়ের পরিমান ৯২.০৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com