1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

প্রকাশ্যে এমপিকে হুমকি উপজেলা চেয়ারম্যানের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ নিয়ে নাটোরের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর সৃষ্টি হয়েছে উত্তেজনা। এ বিষয়ে রাতেই থানায় জিডি করেছেন আওয়ামী লীগ নেতা সারোয়ার উদ্দিন মোল্লা।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা এলাকায় এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসের গাড়ি পুড়িয়ে দিতে নিজ সমর্থকদের নির্দেশ দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিষয়টি নিয়ে বেশ কয়েক সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে চাঞ্চল্য শুরু হয় নাটোরের রাজনীতিতে। পরে রাতেই স্থানীয় দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন মোল্লা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই প্রতিবেদককে বলেন, বিগত দিনে সাংসদ আব্দুল কুদ্দুস নৌকা মার্কা নিয়ে এমপি হয়ে সে নৌকার বিরোধিতা করেছে। আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণায় হওয়ার পর তিনি আবারও নৌকার বিরোধিতা করছেন। যার কারণে একজন এমপি হওয়ার পর ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে নৌকার বিরোধিতা করবে, সে কারণে তার গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, জিডি রেকর্ড করে তারা আদালতে প্রেরণ করেছেন।আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com