1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

তদন্ত সাপেক্ষে প্রতিটি সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবর বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ যদি কোথাও কর্মসূচি দেয়, সেই কর্মসূচি পালনের অধিকার মানুষের আছে। সেটা তারা দিতে পারেন। কিন্তু একজন স্বাধীনভাবে যেন চলতে পারে সেটাও তার অধিকার। সেই ব্যক্তির স্বাধীন চলাফেরায় বাধা সৃষ্টি করলে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা তা গ্রহণ করতে যাচ্ছি।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। যখন তারা উশৃঙ্খল আচরণ করেছে আমরা তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু কোনো কারণ ছাড়াই তারা হঠাৎ একটি বাসে আগুন দিয়েছে। তখন একটি বাসে লোকজন আসছিল সেই বাসে তারা হামলা করেছে। সেদিন কিন্তু অবরোধের কোনো কর্মসূচি ছিল না। রাস্তা বন্ধ থাকবে এমন কোনো কর্মসূচিও ছিল না। তারপরেও অহেতুক তারা আমাদের ও সাধারণ মানুষের ওপর হামলা করেছে।

তিনি  বলেন, যখন কেউ বাসে আগুন দেয় মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, সরকারি সম্পদ নষ্ট করে তখন তো তা প্রতিহত করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেছি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল আমরা তাদেরকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার আমরা ততটুকু করেছি। তার বেশি করিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়ান আরিফী এবং সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দীর বিষয়ে করা প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিষয়টি যাচাই করে দেখছি। এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা কিছু প্রকাশ করতে চাচ্ছি না। আমরা প্রতিটি জিনিস খতিয়ে দেখছি।’

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com