1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটে ইসরাইল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাতের এক সপ্তাহ পারও হয়নি। এরই মধ্যে ঘুরে দাঁড়িয়ে ইসরাইলকে দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। দেশটির নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ধরাশায়ী ইসরাইল। ফুরিয়ে আসছে ইসরাইলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র।

চলমান সংঘাত দীর্ঘায়িত হলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেবে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

এছাড়া সম্প্রতি ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত যদি এই গতিতে খরচ হতে থাকে, তাহলে মাত্র ১০ থেকে ১২ দিনেই তা বিপজ্জনকভাবে কমে যাবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের কাজে ব্যবহৃত অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে যাচ্ছে। যার ফলে, ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমে আসতে পারে ইসরাইলের।

এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওয়াশিংটন কয়েক মাস ধরেই বিষয়টি জানে এবং ইতোমধ্যে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে।

ভূমি, নৌ ও আকাশ-তিন ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরবরাহও চাপে পড়ছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না।

ইসরাইল ও তাদের মিত্রদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে, ক্ষেপণাস্ত্র ঠেকানোর খেলায় বসে থাকা যাবে না। ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ও সজ্জিত।’

তবে গোলাবারুদ ও সরঞ্জামসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এক-দুই সপ্তাহের মধ্যেই ইসরাইল লক্ষ্য অর্জন করবে-আইডিএফ: ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা আগামী এক বা দুই সপ্তাহের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে তাদের লক্ষ্য পূরণ করতে পারবে।

মঙ্গলবার সাংবাদিকদের আইডিএফ কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। এখন পর্যন্ত আইডিএফ দুটি প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতাঞ্জ ও ইসফাহানে বোমাবর্ষণ করেছে। আইডিএফ জানায়, তেহরানের কাছে অবস্থিত ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনাটি এখনো লক্ষ্যবস্তু হয়নি, তবে তা তাদের ‘টার্গেট ব্যাংক’-এ রয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ফোর্দো অবশ্যই মোকাবিলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com