1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘প্রতিশোধের বদলে শান্তি’, শ্রাবন্তীর পোস্টে কীসের ইঙ্গিত?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন প্রেমিক অভিরূপের জন্মদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে নতুন গুঞ্জন শুরু টলিপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় তো শ্রাবন্তীকে নিয়ে রোজই ট্রোলিং চলে। এই কাণ্ডের পর শ্রাবন্তীর স্বামী রোশন সিং পর্ব যেন আলতো করে বাইপাস।

তবে শ্রাবন্তী রয়েছেন বিন্দাস। তিন নম্বর বিয়ে ভাঙার পরেও নানা গুঞ্জনের মধ্যেও শ্রাবন্তী একেবারে হালকা মেজাজে। যে যাই বলুক না কেন, কোনো কিছুতেই কান দিচ্ছেন না অভিনেত্রী। উল্টো গুঞ্জনের মধ্যেই নিজেকে কীভাবে শান্ত রাখা যায়, তারই চেষ্টা চলছে রোজ।

মঙ্গলবার শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। যেখানে ইঙ্গিত দিয়েছেন, তিনি এখন শান্তিতেই আছেন, তার মধ্যে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। স্টোরিতে শ্রাবন্তী লিখলেন, ‘যে নারী প্রতিশোধের পরিবর্তে শান্তি খুঁজে নেয়, সে কখনই বিব্রত বোধ করে না’
আগের দুটি বিয়ে ভাঙার পর, তৃতীয় বিয়েতে শ্রাবন্তী সুখের সংসার গড়বেন, এমনটাই ভেবেছিলেন তার অনুরাগীরা। তবে তাল কাটে বিয়ের বছর ঘুরতেই। হঠাৎই সম্পর্কে ভাঙন দেখা যায় শ্রাবন্তী-রোশনের। আলাদা থাকতেও শুরু করেন দুজনে।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে নিয়ে শুরু হয় নানা কুমন্তব্য। ঝড় বয়ে যায় শ্রাবন্তীর জীবনে। তবে এসবে টলাতে পারেনি অভিনেত্রীকে। রাজনীতিতে এসে লড়াই করেছেন। ওয়েব সিরিজ, সিনেমাও করছেন। আর এখন তো শ্রাবন্তী নতুন প্রেমে মত্ত!

তবে এ ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে শেষমেশ সম্পর্ক থাকবে কিনা, তাই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com